দেশের বাজারে স্বর্ণের দাম কমল

প্রথম পাতা » জাতীয় » দেশের বাজারে স্বর্ণের দাম কমল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই দাম সমন্বয় করা হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম কমানো হয়েছিল।

নতুন মূল্য তালিকা অনুযায়ী:

  • ২১ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা (১ হাজার ৫৭৫ টাকা হ্রাস)
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই মূল্য ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে অলংকারের ডিজাইন ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে যুক্ত হবে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩০:৩৪   ১৭ বার পঠিত   #  #  #  #




জাতীয়’র আরও খবর


দেশের বাজারে স্বর্ণের দাম কমল
অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ৬৬ জনের মৃত্যু ও ১০৪ জন পঙ্গু হচ্ছেন
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির
শান্তিপূর্ণভাবে পূজা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা: মৎস্য প্রতিমন্ত্রী
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজা
জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী
অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন ও পুরোনো নথি নিষ্পত্তিতে নতুন নির্দেশনা

Law News24.com News Archive

আর্কাইভ