দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই দাম সমন্বয় করা হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম কমানো হয়েছিল।
নতুন মূল্য তালিকা অনুযায়ী:
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই মূল্য ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে অলংকারের ডিজাইন ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে যুক্ত হবে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৩০:৩৪ ১৮ বার পঠিত #অর্থনীতি #বাংলাদেশ #বাজুস #স্বর্ণের দাম