‘দেশ বাঁচাও’: ঢাবির সুফিয়া কামাল হল থেকে ব্যতিক্রমী বার্তা

প্রথম পাতা » জাতীয় » ‘দেশ বাঁচাও’: ঢাবির সুফিয়া কামাল হল থেকে ব্যতিক্রমী বার্তা
বুধবার, ১৭ জুলাই ২০২৪



ঢাবির সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে লিখেছেন ‘সেইভ বিডি’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কালাম হলের শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে মোমবাতি প্রজ্বলন করে লিখেছেন ‘সেইভ বিডি’ (বাংলাদেশ বাঁচাও)। কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ছয় শিক্ষার্থী মৃত্যুর পর তারা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তারা এ বার্তা দিলেন।

এছাড়াও ঢাবির কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলেও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। এ সময় তারা বিভিন্ন দেশাত্মবোধক গান গেয়েছেন। এদিকে রোকেয়া হলের শিক্ষার্থীরা রাত সাড়ে ১১টার পর ৭ই মার্চের ভবনের নিচে বিভিন্ন স্লোগান দেন। তারা ‘আমার ভাই মরল কেন, জবাব চাই জবাব চাই’, ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’সহ নানা স্লোগান দেন।

এর আগে রাত আটটায় কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাবির ভিসি চত্বরে এসে মঙ্গলবারের আন্দোলন সমাপ্ত ঘোষণা করেছেন। তারা বিকাল তিনটা থেকে শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছিলেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে ভিসির বাসভবনের সামনে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ শেষ করেন।

বাংলাদেশ সময়: ০:৩৭:০৫   ৩৭৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ
সাম্প্রদায়িক বিভাজনকারীদের পছন্দ করি না: রাষ্ট্রপতি
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার
সম্ভাবনার বায়ুবিদ্যুতে ধীরগতি
সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন
সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত
আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ