চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির মতো বিভিন্ন অভিযোগে দায়ের করা ১৩টি মামলার আসামি মো. ইসমাইল হোসেনকে (রনি) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন মোহরা কাজীরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ইসমাইলের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনেও মামলা রয়েছে। ইসমাইল হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যমপুরীচর এলাকার মো. মাসুদুর রহমানের ছেলে।
বাংলাদেশ সময়: ১৪:১৫:৫৬ ১৭ বার পঠিত #অপরাধ #ইসমাইল হোসেন #গ্রেপ্তার #চট্টগ্রাম #চান্দগাঁও থানা