শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ১

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ১
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



রাজধানী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে একজন আইনজীবী আহত হয়েছেন, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১২:৪৪:৫৯   ৭ বার পঠিত   #  #  #  #  #