শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মধ্যরাতে বোনের ফোন ডেঙ্গুতে আক্রান্ত মায়ের মৃত্যু, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ

প্রথম পাতা » প্রধান সংবাদ » মধ্যরাতে বোনের ফোন ডেঙ্গুতে আক্রান্ত মায়ের মৃত্যু, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা মঞ্জু দেব (৫৬) ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বেলা ১১টার দিকে তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দিবাগত রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। মঞ্জু দেবের ছেলে বিপ্লব দেব জানান, সোমবার রাতে মাকে হাসপাতালে রেখে তিনি কাছেই এক বন্ধুর বাসায় বিশ্রাম নিতে গিয়েছিলেন। রাত দুইটার দিকে বড় বোন রুমা দত্তের ফোন পেয়ে তিনি দ্রুত হাসপাতালে ছুটে যান, কিন্তু পৌঁছানোর আগেই তাঁর মায়ের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও মঞ্জু দেব স্বাভাবিকভাবে খাবার খেয়েছিলেন এবং তাঁর অবস্থা উন্নতির দিকে বলে মনে হয়েছিল। মঞ্জু দেবের স্বামী মিলন দেব জানান, মৃত্যুর ৯-১০ দিন আগে স্ত্রীর জ্বর ও কাশি দেখা দেয়। শুরুতে ডেঙ্গু পরীক্ষা নেগেটিভ এলেও পরে তা পজিটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জ্বর ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠেছিল। মঙ্গলবার বিকেলে চন্দনাইশের সুচিয়া গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫১:৩৬   ১২ বার পঠিত   #  #  #  #  #