শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অপহরণের পর মাইক্রোবাসচালক হারুন হত্যায় তিন জনের যাবজ্জীবন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অপহরণের পর মাইক্রোবাসচালক হারুন হত্যায় তিন জনের যাবজ্জীবন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



রাজধানীর ডেমরা থানাধীন এলাকায় মাইক্রোবাসচালক হারুনর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যার দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬-এর বিচারক নাজমুন নাহার নিপু এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার। তাদের মধ্যে লিপি ও মাহবুব আদালতে উপস্থিত ছিলেন এবং তাদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামি রাজন হাওলাদার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া, মামলার অন্য এক ধারায় আসামিদের আরও সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সব সাজা একই সঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন।

মামলার বিবরণে জানা যায়, মাইক্রোবাসচালক হারুনর রশিদ হাওলাদার ২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন ২৪ নভেম্বর দুপুরে নিজের মোবাইল ফোন থেকে স্ত্রীর বোনের স্বামীকে কল করে মুক্তিপণ হিসেবে বিকাশে টাকা পাঠাতে বলেন তিনি। টাকা পাঠানোর পর তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। ২৫ নভেম্বর রাতে ডেমরা থানাধীন বামৈল বাঁশেরপুল এলাকায় ডিএনডি খাল থেকে ট্রলি ব্যাগে ভরা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রী লিলি বেগম ২০২০ সালের ২৬ নভেম্বর ডেমরা থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৩১ মে পুলিশ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এবং পরের বছরের ২৭ আগস্ট বিচার শুরু হয়। মামলাটির বিচারকালে ২৩ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দেন।

বাংলাদেশ সময়: ৯:৪০:২৮   ১৯ বার পঠিত   #  #  #  #  #