শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। তিনি সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাস দলটির মূল চরিত্র। দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি, তা তারা নিজেরাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৯:২১:৫৪   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #