বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জুলাই হত্যাচেষ্টা মামলা: আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান কারাগারে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » জুলাই হত্যাচেষ্টা মামলা: আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান কারাগারে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি থানায় ইমন হাচান হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য এবং ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার (এনএসি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক মো. বাবন উদ্দিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে, গত ২৪ নভেম্বর সকালে রাজধানীর রমনার ঢাকা ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডি-২৭ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় মামলার বাদী মো. ইমন হোসেন বুকে গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। ২০২৫ সালের ২৬ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৭ জনের নাম উল্লেখ করে দায়ের করা এই মামলায় মোস্তাফিজুর ৭৫ নম্বর এজাহারনামীয় আসামি।

বাংলাদেশ সময়: ২০:০৮:৩৩   ১৬ বার পঠিত   #  #  #  #  #  #