বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বৈশ্বিক স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

প্রথম পাতা » আন্তর্জাতিক » বৈশ্বিক স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত পঞ্চম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে অংশগ্রহণ করে স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন বৃদ্ধি, সরকারের নেতৃত্ব ও জাতীয় মালিকানা সুদৃঢ়করণ এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। সম্মেলনে তিনি উন্নয়নশীল দেশগুলোকে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব অর্থায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

  • স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন বৃদ্ধি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংস্কারের ওপর জোর।
  • ভবিষ্যৎ মহামারি ও জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় স্থিতিস্থাপক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান।
  • ওষুধ ও টিকা উৎপাদনে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্ব।
  • বাংলাদেশ ও আফ্রিকার দেশগুলোর মধ্যে ওষুধশিল্পে কৌশলগত অংশীদারত্ব গড়ার সম্ভাবনা।

ড. হায়দার সম্মেলনে ইথিওপিয়া, রুয়ান্ডা, লিবিয়া, ইন্দোনেশিয়া, তানজানিয়া, ইয়েমেন ও জাম্বিয়াসহ বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া তিনি আফ্রিকার তরুণ জনস্বাস্থ্য গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় গবেষণা সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১১:১৮:৫২   ৯ বার পঠিত   #  #  #  #  #  #