সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু

প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রামে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



চট্টগ্রাম নগরের মোহরায় বিষাক্ত মদপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ৫৫ বছর, যিনি মোহরার খেজুরতলা এলাকার বাসিন্দা এবং অন্যজনের বয়স ৫২ বছর, যার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। গতকালই তাঁদের মরদেহ সৎকার করা হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে মোহরার খেজুরতলার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে পাঁচ থেকে ছয় ব্যক্তি বিষাক্ত মদ পান করেন। এরপর তাঁদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, বিষাক্ত মদ পানে মৃত্যুর বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়নি। সৎকারের পর পুলিশ ঘটনাটি জানতে পারে।

বাংলাদেশ সময়: ১১:০৭:৫৪   ৯ বার পঠিত   #  #  #  #  #