সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান

প্রথম পাতা » আদালত সংবাদ » ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. জিয়াদুর রহমানকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (২২ নভেম্বর) জারি করা এই প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:২০:০৬   ১০ বার পঠিত   #  #  #  #  #