শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা (ইউকেএমটো) জানিয়েছে, ওমানের খাসাব বন্দরের উত্তরে ও পূর্বে দুটি পৃথক ঘটনায় ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে। দুটি ঘটনায়ই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং কারা এই হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য যে, এ বছর ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক পরিচালিত বিমান হামলার পর থেকে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হন। এরপর থেকে দুই পক্ষের মধ্যে সীমিত আকারে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩৬   ৩৫ বার পঠিত   #  #  #  #  #  #  #  #