২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের সামরিক সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ সাময়িকী ফ্লাইট ইন্টারন্যাশনালের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ভারতের সক্রিয় বহরে ৩২টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। অথচ ২০১৬ সালে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তির মাধ্যমে ভারত ৩৬টি যুদ্ধবিমান কিনেছিল।
সক্রিয় বহরে চারটি যুদ্ধবিমান কম থাকার অর্থ এই নয় যে, সেগুলো সবই সংঘাতে ধ্বংস হয়েছে। বিমানগুলো রক্ষণাবেক্ষণ, মেরামত কিংবা অন্য কোনো কারণে সাময়িকভাবে সক্রিয় বহরের বাইরে রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য প্রয়োজন।
পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, ২০২৫ সালের মে মাসের সংঘাতে তারা ভারতের চারটি রাফায়েলসহ মোট সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অন্যদিকে, ভারত সংঘাতে নিজেদের কিছু যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করেছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেছিলেন যে, পাকিস্তানের হামলায় অন্তত একটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তবে ফ্লাইট ইন্টারন্যাশনালের পরিসংখ্যান এবং পাকিস্তানের দাবির প্রেক্ষিতে যুদ্ধবিমানের প্রকৃত অবস্থা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০:২৪:১২ ২৮ বার পঠিত #পাকিস্তান #ফ্লাইট ইন্টারন্যাশনাল #ভারত #যুদ্ধবিমান #রাফায়েল #সামরিক সংঘাত