মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিককে হেনস্তা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিককে হেনস্তা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



হত্যা মামলায় গ্রেফতার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আইনজীবী ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে ঢাকার আদালত চত্বরে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। একই দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক আগামীর সময়-এর স্টাফ রিপোর্টার মাসুদ রানা ছাত্রদলের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রিমান্ড শুনানির জন্য সাঈদ খোকনকে প্রিজন ভ্যান থেকে নামানোর ছবি তুলতে গেলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. শাকিল আহম্মেদ সেতুর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী বাধা দেন। এ সময় তাঁরা সাঈদ খোকনকে গালিগালাজ করেন। পরে রিমান্ড শুনানির জন্য যাওয়ার পথে আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে আটকে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাঁকে আটক করে সূত্রাপুর থানায় হস্তান্তর করা হয়। এদিকে সাংবাদিক মাসুদ রানা অভিযোগ করেন, ছাত্রদল নেতা সেতু তাঁকে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন, হেনস্তা করেন এবং তাঁর পরিচয়পত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৫৩   ১৮ বার পঠিত   #  #  #  #  #  #  #