মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে

প্রথম পাতা » খেলা » সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১) তাকে গ্রেপ্তার করে। এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীর নামও অন্তর্ভুক্ত রয়েছে। ২০১৫ সালে ডিএসসিসি মেয়র নির্বাচিত হওয়া সাঈদ খোকন ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত তার ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩৪   ২৭ বার পঠিত   #  #  #  #  #  #  #