মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে অপেক্ষা

প্রথম পাতা » প্রধান সংবাদ » বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে অপেক্ষা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পেতে আরও অপেক্ষা করতে হবে। নভেম্বর মাসের বেতন তারা আগের স্কেলেই পাবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট বা আদেশ জারি করা প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হলেও এখনো গেজেট জারি হয়নি। মাউশির একজন পরিচালক (অর্থ ও ক্রয়) জানিয়েছেন, গেজেট জারির পর বেতন-ভাতা ও অন্যান্য বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। পৃথক গেজেট জারি হলে ডিসেম্বর মাস থেকে নতুন পে-স্কেলে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। বিভাগটি জানিয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা প্রয়োজনের হিসাবসহ একটি চিঠি পাওয়া গেছে, তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের হিসাব এখনো পাওয়া যায়নি। হিসাব বিবরণী পাওয়ার পর দুই অধিদপ্তরের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে একটি চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের রাজস্ব ও উন্নয়ন বাজেট শাখা।

বাংলাদেশ সময়: ২০:২৮:৩২   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #