জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী বেল্লাল হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ ওরফে রুদ্রকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান শুনানি শেষে এই আদেশ দেন। আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে স্বেচ্ছাসেবক দলের মিছিলে হামলার ঘটনায় বেল্লাল গুরুতর জখম হন। সুস্থ হওয়ার পর ২০২৫ সালের ৮ মে তিনি পল্টন থানায় মামলাটি করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। মহিউদ্দিন আহমেদকে এই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:২৪:০০ ২০ বার পঠিত #আইনজীবী #আদালত সংবাদ #গ্রেফতার #পল্টন থানা #মামলা