সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » প্রধান সংবাদ » সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী শনিবার মামলাটি দায়ের করেন। এজাহারে আবদুল হালিমকে একমাত্র আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন বাদী ইদ্রিস আলী। সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করলে আবদুল হালিম জমিটি জবরদখলের পরিকল্পনা করেন। গত বছরের ১৩ সেপ্টেম্বর দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তাঁর সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। হামলায় বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করা হয় এবং ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করার অভিযোগ আনা হয়েছে।

ইদ্রিস আলী এজাহারে আরও উল্লেখ করেন, ঘটনার পর বিচার চাইলে উল্টো তাঁর বিরুদ্ধে মামলা করেন আবদুল হালিম। পরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে জমিটি দখল করে নেওয়া হয় এবং অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। নিরাপত্তাহীনতার কারণে তিনি এতদিন মামলা করতে পারেননি বলে এজাহারে জানান।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি দৌলতপুর থানার উপপরিদর্শক মহসীন চৌধুরী তদন্ত করবেন।

অভিযোগের বিষয়ে আবদুল হালিম বলেন, ‘মামলার বিষয়টি জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তাঁর অনেক মানুষের সাথে বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সে পলাতক বলে জানি।’ তিনি আরও বলেন, ‘ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটা বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী।’

বাংলাদেশ সময়: ২০:২৫:০১   ২১ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


চীনের অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়ানোর পরিকল্পনায় চ্যালেঞ্জ
মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি ও রামদা প্রদর্শন, চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ
যশোর বোর্ডে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর শুরু
ইতালিতে কর্মী নিয়োগ: আবেদনের নিয়ম ও প্রক্রিয়া
শ্রম অসন্তোষ না কমলে রোববার থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভারে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-র
চীনে ট্রাম্প, পুতিন ও সি জিনপিংয়ের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা
সিজিএস ও সিএফজে সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উদ্বেগ, পরিবর্তনের আহ্বান সিজিএস ও সিএফজে-এর
হাটহাজারীতে মায়ের সামনেই মাইক্রোবাসের চাপায় কিশোরের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন চলাচলে কড়াকড়ি
রাজনৈতিক স্বার্থে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে: অর্থ উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ