শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মন্দিরে চুরি, সেবায়েতকে আটকে রেখে শ্রাদ্ধের খাবার ও অলংকার লুট

প্রথম পাতা » অপরাধ » ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মন্দিরে চুরি, সেবায়েতকে আটকে রেখে শ্রাদ্ধের খাবার ও অলংকার লুট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পশ্চিমপাড়ার শ্রীশ্রী ভবতারিণী কালীমাতা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরের সিসি ক্যামেরা ভেঙে ফটক ও মূল মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা মন্দিরের সেবায়েত হীরালাল বর্মণকে তাঁর কক্ষে আটকে রাখে।

দুর্বৃত্তরা কালীপ্রতিমায় থাকা সোনার নাকফুল ও টিকলি, রুপার নূপুর, দানবাক্স ভেঙে ২০ থেকে ৩০ হাজার টাকা এবং শ্রাদ্ধানুষ্ঠানের খাবারের মালামাল নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা সমীর ঘোষের মৃত্যুতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে শুক্রবার তিন শতাধিক অতিথির মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। এর জন্য লক্ষাধিক টাকার খাবার ও অন্যান্য মালামাল মন্দিরের ভেতরে রাখা ছিল। মন্দিরের সাধারণ সম্পাদক জয়ন্ত কপালী জানান, সেবায়েতের কক্ষ বাইরে থেকে বন্ধ করে দিয়ে এই চুরি সংঘটিত হয়। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ৮:০২:২৯   ১ বার পঠিত   #  #  #  #  #  #