রবিবার, ৮ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ফ্লাইওভার থেকে কংক্রিটের টুকরো পড়ে ইজিবাইক চালক আহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে ফ্লাইওভার থেকে কংক্রিটের টুকরো পড়ে ইজিবাইক চালক আহত
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিটের দুটি টুকরো নিচে চলন্ত ইজিবাইকের ওপর পড়লে চালক আহত হন। শনিবার (৭ নভেম্বর) বিকেলে কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এই দুর্ঘটনা ঘটে। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের ওপরের অংশ থেকে কংক্রিটের দুটি বড় টুকরো ইজিবাইকের ওপর পড়ে। এতে চালক আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় কয়েকজন রাজমিস্ত্রির দাবি, পিলারের ঢালাইয়ের ভেতর থেকে কংক্রিট খসে পড়েছে, যাকে তারা ‘কংক্রিট স্পলিং’ হিসেবে অভিহিত করেছেন। তবে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান এই দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, এটি স্পলিংয়ের ঘটনা নয়, বরং নির্মাণকাজের সময় শ্রমিকদের ফেলে যাওয়া একটি কংক্রিটের ব্লক ইজিবাইকের ওপর পড়েছে। তিনি আরও জানান, ডিসেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী ফ্লাইওভারটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:০৭:২৪   ১০ বার পঠিত   #  #  #  #  #