
চট্টগ্রাম নগরীর তিন পুলের মাথা এলাকায় জাকির হোসেন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে রিয়াজউদ্দিন বাজার থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
জাকির হোসেন রিয়াজউদ্দিন বাজারে ক্রোকারিজ পণ্যের ব্যবসা করেন। দুর্বৃত্তরা তাকে মারধর ও কিরিচ দিয়ে কুপিয়ে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়।
আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২২:৫২:১৪ ১২ বার পঠিত #অপরাধ #চট্টগ্রাম #ছিনতাই #পুলিশ #ব্যবসায়ী #হাসপাতাল