শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

মোটরসাইকেলসহ সব চালকের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

প্রথম পাতা » জাতীয় » মোটরসাইকেলসহ সব চালকের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬



বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরসাইকেলসহ সকল চালকের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সংস্থাটি স্পষ্ট করেছে যে, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো একটি শাস্তিযোগ্য অপরাধ।

শিক্ষানবিশ লাইসেন্সধারী কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় গাড়ি চালাতে পারবেন এবং গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন থাকতে হবে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, শিক্ষানবিশ চালক যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হবেন, তখন গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের একটি বড় ‘L’ চিহ্ন লিখে বা বোর্ড ঝুলিয়ে রাখতে হবে। এই চিহ্নের মাধ্যমে অন্যান্য চালকরা বুঝতে পারবেন যে গাড়িটি একজন নতুন চালক চালাচ্ছেন, যাতে তারা পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে পারেন।

বাংলাদেশ সময়: ১৯:৪১:৫৬   ১৮ বার পঠিত   #  #  #  #  #