বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার প্রশ্নই ওঠে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার প্রশ্নই ওঠে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবীর। তিনি শেখ হাসিনাকে ‘পলাতক সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কাউকে পাসপোর্ট দেওয়ার প্রশ্নই আসে না।

ঢাকা সফরে আসা চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন,

এখানে কি শ্বশুরবাড়ি রংপুরে বেড়াইতে আসবে যে তাঁরে পাসপোর্ট দেব? শেখ হাসিনা হচ্ছেন পলাতক সন্ত্রাসী। স্বৈরাচার, একটা পালিয়ে যাওয়া টেররিস্ট; এখানে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে, তাঁকে কি নরমাল কমার্শিয়াল ট্রাভেলার হিসেবে দেখব যে পাসপোর্ট দেব?

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অপরাধী ও সন্ত্রাসীদের হস্তান্তরের সুযোগ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও আইনি প্রক্রিয়া বিদ্যমান থাকায় পাসপোর্ট বা ট্রাভেল পাসের কোনো প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া তাঁদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার বিচার চলমান রয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে এবং ঢাকা বারবার তাঁকে ফেরত চেয়ে চিঠি দিলেও দিল্লি থেকে কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০:২৩:৫০   ৮ বার পঠিত   #  #  #  #  #  #  #