বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

প্রশাসনে গতি ফেরাতে অতিরিক্ত সচিব পদে বড় পদোন্নতির উদ্যোগ

প্রথম পাতা » জাতীয় » প্রশাসনে গতি ফেরাতে অতিরিক্ত সচিব পদে বড় পদোন্নতির উদ্যোগ
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



সরকার প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনতে অতিরিক্ত সচিব পদে বড় ধরনের পদোন্নতির উদ্যোগ নিয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে আমলাতন্ত্রের ধীরগতি কাটাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে প্রায় ৩ শতাধিক যুগ্মসচিবের নথি সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) যাচাই-বাছাইয়ের অপেক্ষায় রয়েছে। এসএসবি কর্মকর্তাদের অতীত পোস্টিং রেকর্ড ও কর্মজীবনের সার্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজ করছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী জানিয়েছেন, পদোন্নতির কার্যক্রম শুরু হয়েছে এবং মেধাবী ও যোগ্য কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব এবং সচিব পদোন্নতি বিধিমালা, ২০০২ অনুযায়ী অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে যুগ্মসচিব হিসেবে অন্তত দুই বছরসহ মোট চাকরির মেয়াদ ২২ বছর হতে হবে।

বর্তমানে অতিরিক্ত সচিবের ৪১৮টি পদের বিপরীতে অনেক গুরুত্বপূর্ণ উইংয়ে শূন্যতা রয়েছে। পদোন্নতিপ্রত্যাশী কর্মকর্তাদের মধ্যে ২১তম বিসিএস ব্যাচকে সামনে রাখা হয়েছে, তবে ২০তম ব্যাচসহ অন্যান্য ব্যাচের বঞ্চিত কর্মকর্তাদের তথ্যও বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের চেয়ে দক্ষতা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া জরুরি, অন্যথায় সরকারের লক্ষ্য ব্যাহত হতে পারে।

বাংলাদেশ সময়: ১০:৩৬:১৭   ২৩ বার পঠিত   #  #  #  #  #