বুধবার, ৪ নভেম্বর ২০২৬

প্রথমবার নারী গভর্নর পেতে পারে যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্য

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রথমবার নারী গভর্নর পেতে পারে যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্য
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে চারটি অঙ্গরাজ্যে। এবারের ভোটে জর্জিয়া, মিনেসোটা, টেনেসি ও ওহাইও প্রথমবারের মতো নারী গভর্নর পেতে পারে। দেশটির সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চার অঙ্গরাজ্যের গভর্নর পদে নারী প্রার্থীরা জয়ী হলে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। বিশেষ করে জর্জিয়ায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বটমস বিজয়ী হলে তিনি হবেন অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম নারী গভর্নর। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবেও ইতিহাসে জায়গা করে নেবেন তিনি।

মিনেসোটায় ডেমোক্রেটিক পার্টির সিনেটর অ্যামি ক্লোবুচার জয় পেলে অঙ্গরাজ্যটির নেতৃত্বে প্রথমবারের মতো কোনো নারী আসবেন।

টেনেসিতে রিপাবলিকান প্রার্থী সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট জেরি গ্রিনের চেয়ে এগিয়ে রয়েছেন। তিনি শেষ পর্যন্ত নির্বাচিত হলে টেনেসিও প্রথম নারী গভর্নর পাবে।

অন্যদিকে ওহাইওতে ডেমোক্রেটিক পার্টির অ্যামি অ্যাক্টনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান প্রার্থী বিবেক রামস্বামী।

অ্যাক্টন জয়ী হলে অঙ্গরাজ্যটির নির্বাচিত নারী গভর্নর হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব নেওয়ার সুযোগ পাবেন।

প্রায় তিন দশক আগে ওহাইওতে একজন নারী সাময়িকভাবে গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন। তবে সরাসরি নির্বাচনের মাধ্যমে এখন পর্যন্ত কোনো নারী অঙ্গরাজ্যটির সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৪৫   ১৪ বার পঠিত   #  #  #  #  #  #  #