বুধবার, ৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজধানীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চার ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী।

আজ বুধবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে শাহ আলী থানার বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম এক খুদে বার্তায় এ তথ্য জানান।

তালহা বিন জসিম জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা উদ্ধারকাজ শুরু করে। এ ঘটনায় কেউ আহত হননি।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:০৯   ১৬ বার পঠিত   #  #  #  #  #