মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সীমিত হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সীমিত হামলা
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬



ইরানের গুরুত্বপূর্ণ দ্বীপ কেশম এবং বন্দর লেঙ্গেহতে মঙ্গলবার ভোরে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গভীর রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে এই হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তারা এই অভিযানগুলোকে ‘প্রতিরক্ষামূলক’ হিসেবে বর্ণনা করেছেন। তাদের ভাষ্যমতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি বা জাহাজে হামলা চালানোর সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতেই এসব অভিযান চালানো হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ, হতাহত বা ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা সঠিক পথে এগোচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:২৭:২৭   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #