সোমবার, ২ নভেম্বর ২০২৬

অনেককেই আটকের কথা বলছে পুলিশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে পোস্ট দিয়ে স্বীকার করায় আটক ১

প্রথম পাতা » প্রধান সংবাদ » অনেককেই আটকের কথা বলছে পুলিশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে পোস্ট দিয়ে স্বীকার করায় আটক ১
সোমবার, ২ নভেম্বর ২০২৬



রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে রাজীব চন্দ্র দাস নামের একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। সোমবার ভোরে মিরপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, রাজীবকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। এছাড়া পুলিশের গাড়িতে আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনায় রোববার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করা হয়েছে। মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, অভিযান চলমান রয়েছে এবং অভিযান শেষে প্রকৃত সংখ্যা জানানো হবে। উল্লেখ্য, রোববার ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪:১৯:২২   ৪০ বার পঠিত   #  #  #  #  #  #