রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল হায়াত দিপু। ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। গত ২০ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে ডিএমপির পক্ষ থেকে আবুল হায়াত দিপুকে কবে এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বাংলাদেশ সময়: ১৬:৫৬:২৬ ১২ বার পঠিত #অপরাধ #ককটেল বিস্ফোরণ #গ্রেপ্তার #ছাত্রলীগ #ডিএমপি #শিল্পকলা একাডেমি