সেগুনবাগিচায় গ্রাফিতি মুছতে গিয়ে আটক আয়াস

প্রথম পাতা » প্রধান সংবাদ » সেগুনবাগিচায় গ্রাফিতি মুছতে গিয়ে আটক আয়াস
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার অভিযোগে আ ন ম আয়াস নামের এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা-পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে তাঁকে আটক করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, শিল্পকলা একাডেমির সামনের ফুটপাতের দেয়ালে আঁকা গুণী ব্যক্তিদের প্রতিকৃতির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করছিলেন আয়াস। আটকের পর তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা শাখায় (ডিবি) নেওয়া হয়েছে। আ ন ম আয়াস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সাবেক সদস্যসচিব এবং রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন কর্মসূচি, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা এবং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষসহ নানা কারণে তিনি এর আগেও আলোচনায় এসেছেন।

বাংলাদেশ সময়: ২০:২৩:০০   ১৩৬ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ায় বিতর্কিত ‘বডি চেক’, কারাদণ্ড পান আয়োজক কর্মকর্তা
প্রথমবারের যৌথ মহড়ায় বিশ্বমঞ্চে সক্ষমতার বার্তা দেবে সশস্ত্র বাহিনী
মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
দুই শর্তে নিজের বায়োপিকে অভিনয়ে রাজি ববিতা
হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল?
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাঈদ খোকনের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব ফ্রিজ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি হতে ন্যূনতম স্নাতকধারী, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল
সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নিয়েছে সরকার
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

Law News24.com News Archive

আর্কাইভ