সৌদি আরবের বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতিদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকা এই হামলাগুলোকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে এবং সতর্ক করেছে যে, এ ধরনের কর্মকাণ্ড নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৩৮:১৩ ১২ বার পঠিত #আন্তর্জাতিক আইন #পররাষ্ট্র মন্ত্রণালয় #বাংলাদেশ #সৌদি আরব #হামলা #হুতি