বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

প্রথম পাতা » জাতীয় » বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছে। ইউনিট-১-এর পরবর্তী ধাপ ‘বি-টু’ বা ক্রিটিক্যালিটিতে যাওয়ার জন্য এখন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাডরা) অনুমতির অপেক্ষা করছে কর্তৃপক্ষ। এই ধাপে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পারমাণবিক বিভাজন শুরু হবে, যা ধাপে ধাপে চুল্লিতে স্থায়ী ও নিরাপদভাবে তাপশক্তি উৎপাদনের প্রক্রিয়া শুরু করবে। এর আগে ইউনিটটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুযায়ী, রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘স্টেজ বি-ওয়ান’ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে ওঠা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন জানান, বাডরার কাছে সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে এবং তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে। অনুমতি পাওয়ার পর পরবর্তী ধাপে (বি-টু) প্রবেশ করা হবে। এছাড়া রূপপুর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য নির্ধারিত আটটি সঞ্চালন লাইন নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম ইউনিট পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে উৎপাদন সক্ষমতার নির্ধারিত পর্যায়ে পৌঁছানোর পর জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:১৯   ১৭ বার পঠিত   #  #  #  #  #