দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন

প্রথম পাতা » আন্তর্জাতিক » দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য এই বিক্ষোভ সমাবেশকে ঘিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ২২১ কোম্পানি সদস্য মোতায়েনের অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৩ হাজার সদস্য শুধুমাত্র ১০ অক্টোবরের সমাবেশের দিন দায়িত্ব পালন করবেন। এছাড়া দিল্লি পুলিশের অধীনে আরও ১১০ কোম্পানি সিএপিএফ এবং দিল্লি পুলিশের নিজস্ব ২০ হাজার অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। জুলাই মাসে সিজেপির বিক্ষোভের তুলনায় এবারের নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বেশি জোরদার করা হয়েছে। বিক্ষোভ মোকাবিলায় কয়েক স্তরের ব্যারিকেড, ফেস রেকগনিশন নজরদারি এবং প্রয়োজনে মেট্রো স্টেশন ও মার্কেট বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে। এছাড়া ম্যাজিস্ট্রেটদের জরুরি আদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে এবং উত্তরপ্রদেশ ও হরিয়ানাসহ পার্শ্ববর্তী প্রদেশগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, যন্তর-মন্তরে আয়োজিত এই বিক্ষোভে যেন কারো নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেদিকে লক্ষ্য রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:২৫   ১৮ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা
বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল
সুইস নাগরিকের অর্থ পাচার ও বিনিয়োগের তথ্য চেয়ে অ্যাটর্নি জেনারেলের সহায়তা চাইল আমিরাত
পাকিস্তানে বিদ্যুৎ-জ্বালানি সংকট তীব্র, ঘাটতি ৪ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে
রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি
মক্কা ও মদিনায় হামলা চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
সানা পুনর্দখলে নতুন সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের

Law News24.com News Archive

আর্কাইভ