আজ ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে তৎকালীন ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনে তিনি নিহত হন। আবরার ফাহাদের এই আত্মত্যাগ দেশজুড়ে আধিপত্যবাদবিরোধী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে।
আবরার ফাহাদ দেশপ্রেমিকদের কণ্ঠস্বর এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের প্রেরণা।
দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আজ বাদ জোহর ঢাবি কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে। এর আগে গতকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের ৬ অক্টোবর কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে হলে ফেরার পরদিন রাতে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বর্তমানে মামলাটি হাইকোর্টে চূড়ান্ত বিচারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:০৬:৩৭ ২০ বার পঠিত #আদালত #আবরার ফাহাদ #ছাত্রলীগ #বুয়েট #শাহাদাতবার্ষিকী #হাইকোর্ট