মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালু করল আইন মন্ত্রণালয়

প্রথম পাতা » জাতীয় » সাবরেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালু করল আইন মন্ত্রণালয়
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



দেশে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলির সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মঙ্গলবার সকাল ১০টায় এই লটারি অনুষ্ঠিত হবে। ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদগুলোতে বিভিন্ন জেলায় কর্মরত সাবরেজিস্ট্রারদের মধ্য থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে। লটারি কার্যক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।

সাবরেজিস্ট্রার পদ ঘিরে ঘুষ লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের। গুলশান, গাজীপুর, রূপগঞ্জ ও কেরানীগঞ্জের মতো এলাকায় সাবরেজিস্ট্রার হিসেবে পদায়নের জন্য বিপুল অর্থের লেনদেনের অভিযোগ রয়েছে।

এই লটারি পদ্ধতি দুর্নীতি বন্ধে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, লটারির মাধ্যমে গুরুত্বপূর্ণ ও লাভজনক এলাকায় দায়িত্ব পাওয়ার ফলে সাবরেজিস্ট্রাররা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন এবং সেবায় মনোযোগী হবেন। এই পদ্ধতি অন্যান্য মন্ত্রণালয়েও অনুসরণ করা যেতে পারে বলে মত প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১০:০০   ১১ বার পঠিত   #  #  #  #  #  #