মক্কা ও মদিনায় হামলা চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » মক্কা ও মদিনায় হামলা চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



সৌদি আরবের নিরাপত্তা জোরদারে দ্রুত সামরিক বাহিনী ও সক্ষমতা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার চেষ্টার নিন্দা জানিয়ে সোমবার তিন দেশের কর্মকর্তাদের জরুরি বৈঠকের পর এই যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়।

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তির একটি কমিটি এই বৈঠকে অংশ নেয়। কমিটি সামরিক বাহিনী ও প্রয়োজনীয় সক্ষমতা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, সম্মিলিত প্রতিরক্ষার অঙ্গীকার বাস্তবে রূপ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিন দেশের মতে, এই উদ্যোগের ফলে সামরিক প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় বাড়বে এবং হুমকি মোকাবিলায় সম্মিলিত সক্ষমতা শক্তিশালী হবে। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিটি দেশের নিরাপত্তা অন্য দুই দেশের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এবং তিন দেশের প্রত্যেকের নিরাপত্তাই তাদের সম্মিলিত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হুমকি প্রত্যাখ্যানের অবস্থান পুনর্ব্যক্ত করেছে তিন দেশ।

বাংলাদেশ সময়: ১৭:০৯:১৮   ৭১ বার পঠিত   #  #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ
আইসিজের রায়ের বিবরণ রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
নেতানিয়াহুকে সরাতে গাদি আইজেনকোটের নতুন রাজনৈতিক কৌশল
ইতালির স্বপ্নে লিবিয়ায় মৃত্যুফাঁদ, মুক্তিপণ দিয়েও মিলছে না মাদারীপুরের তরুণদের খোঁজ
পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতের রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে বিতর্ক
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও প্রত্যাবাসনে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ

Law News24.com News Archive

আর্কাইভ