সোমবার, ৫ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট খোলা রাখার সময় বাড়ল

প্রথম পাতা » জাতীয় » শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট খোলা রাখার সময় বাড়ল
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সোমবার (৫ অক্টোবর) রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে নির্ধারিত সময়সূচি শিথিল করে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে পূর্বের সময়সূচি অর্থাৎ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সময় কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:১৭   ২৫ বার পঠিত   #  #  #  #  #  #