সোমবার, ৫ অক্টোবর ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার  নিজ মেয়েকে ধর্ষণের দায়ে শহিদুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে  তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি  আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম জেলার বালিয়াকান্দি উপজেলার পাকালিয়া গ্রামের বাসিন্দা।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে  রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা যায়, বাবা শহিদুল ইসলাম এর বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে ২০২২ সালের ১২ জানুয়ারি বালিয়াকান্দি থানায় মামলা করেন তার স্ত্রী খোদেজা বেগম।

মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৮:২০:০১   ৬৯ বার পঠিত