কাবার মসজিদে আত্মঘাতী হামলার খবর অস্বীকার করল সৌদি কর্তৃপক্ষ

প্রথম পাতা » আন্তর্জাতিক » কাবার মসজিদে আত্মঘাতী হামলার খবর অস্বীকার করল সৌদি কর্তৃপক্ষ
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



সৌদি কর্তৃপক্ষ মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারী থাকার খবর আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়েছিল যে, বিস্ফোরক জ্যাকেট পরিহিত এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী কাবার দিকে এগিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীদের হাতে আটক হয়েছে। তবে কর্তৃপক্ষ এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সৌদি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, এক ব্যক্তিকে পথচারীদের হয়রানি করা এবং তাদের মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আটককৃত ব্যক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ২২:১৭:১৬   ৬ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


কাবার মসজিদে আত্মঘাতী হামলার খবর অস্বীকার করল সৌদি কর্তৃপক্ষ
ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভ ও সহিংসতা: ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক
ফ্লাইদুবাইয়ের বিমানে হাইজ্যাকের চেষ্টাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

Law News24.com News Archive

আর্কাইভ