বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রথম পাতা » প্রধান সংবাদ » উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। গত সোমবার বিকেলে উত্তরা পশ্চিম থানার সাত নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ দলীয় বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের বাসায় সমবেত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে তারা ওই বাসায় জড়ো হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, মো. হৃদয়, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, আরিফ হোসেন, আবদুল্লাহ আল আমান, মো. আবদুল্লাহ আল নোমান, সোহানুর হোসেন শাহীন, মো. হাসিব, ফারজানা, মো. হাসিব মিয়া ও ওমর ফারুক।

বাংলাদেশ সময়: ১৩:২১:৪৪   ১০ বার পঠিত   #  #  #  #  #  #