মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পেটেন্ট লঙ্ঘনের দায়ে অ্যাপলকে ৭০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » পেটেন্ট লঙ্ঘনের দায়ে অ্যাপলকে ৭০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ডিস্ট্রিক্টের একটি ফেডারেল আদালত পেটেন্ট লঙ্ঘনের মামলায় প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে প্রায় ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৭০ হাজার ২২৫ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। সান ডিয়াগোভিত্তিক প্রতিষ্ঠান ট্যাকশন টেকনোলজির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ট্যাকশন টেকনোলজি হেডফোন ও গেমিং হেডসেটসহ বিভিন্ন পণ্যের জন্য হ্যাপটিক প্রযুক্তি তৈরি করে। ২০২১ সালে প্রতিষ্ঠানটি অ্যাপলের বিরুদ্ধে মামলা করে অভিযোগ তোলে যে, কোনো অনুমতি বা লাইসেন্স ছাড়াই অ্যাপল তাদের পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহার করে পণ্য বাজারজাত করছে। অ্যাপলের ট্যাপটিক ইঞ্জিন সূক্ষ্ম কম্পনের মাধ্যমে ব্যবহারকারীকে স্পর্শের অনুভূতি দেয়, যা ২০১৪ সালে অ্যাপল ওয়াচে প্রথম চালু করা হয়।

অ্যাপল ট্যাকশন টেকনোলজির অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তাদের ট্যাপটিক প্রযুক্তি ট্যাকশনের প্রযুক্তি থেকে মৌলিকভাবে আলাদা। রায়ের পর অ্যাপল জানিয়েছে, তারা আদালতের সিদ্ধান্ত এবং ক্ষতিপূরণের পরিমাণের সঙ্গে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করে এবং এ রায়ের বিরুদ্ধে আপিল করবে। আদালত অ্যাপলকে ইচ্ছাকৃতভাবে পেটেন্ট লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেননি।

বাংলাদেশ সময়: ২২:২২:৫১   ৯ বার পঠিত   #  #  #  #  #  #  #