দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশের জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওয়েদেলা টাউনশিপের একটি পানশালায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা একে-৪৭ রাইফেল ও পিস্তল ব্যবহার করেছে। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং পুলিশ আটজন সন্দেহভাজনকে খুঁজছে। এর আগে ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশের কোয়ামাখুথা এলাকায় একটি পার্টিতে বন্দুক হামলায় ১১ জন নিহত ও তিনজন আহত হন। দেশটিতে সহিংস অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে জনমনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:০১:০৬ ৪ বার পঠিত #অপরাধ #আন্তর্জাতিক #জোহানেসবার্গ #দক্ষিণ আফ্রিকা #নিহত #বন্দুক হামলা