হোয়াইট হাউসে রক্তক্ষয়ী হামলার ছক নস্যাৎ, গ্রেপ্তার ৮

প্রথম পাতা » আন্তর্জাতিক » হোয়াইট হাউসে রক্তক্ষয়ী হামলার ছক নস্যাৎ, গ্রেপ্তার ৮
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই হোয়াইট হাউসে একটি বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে। গত ১৪ জুন হোয়াইট হাউসের সাউথ লহ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মবার্ষিকী এবং দেশটির আড়াইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ ইভেন্ট চলাকালীন এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল জানান, বিস্ফোরকভর্তি ড্রোন হামলা, স্নাইপার টিম এবং হোয়াইট হাউসের গেট দখলের মাধ্যমে রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরির ছক কষা হয়েছিল। ওহাইওর এক তরুণের পরিবারের সতর্কতার ভিত্তিতে এফবিআই ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালিয়ে ১৯ বছর বয়সী টাইসেন প্রপারসহ আটজনকে গ্রেপ্তার করে। তদন্তে জানা গেছে, হামলাকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইলন মাস্ক এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টার্গেট করেছিল। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের বস্তুগত সহায়তা প্রদান এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্তরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১১:২৭:১৩   ৪ বার পঠিত   #  #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


হোয়াইট হাউসে রক্তক্ষয়ী হামলার ছক নস্যাৎ, গ্রেপ্তার ৮
ইন্দোনেশিয়ার হালাল শিল্পের উৎপাদন খাতে ৬১.৬ বিলিয়ন ডলার অবদান
চীনা প্রেসিডেন্টের বিমানের গতি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন ট্রাম্প
আসামে মুসলিম বিবাহ নিবন্ধনে বড় পরিবর্তন: কাজীদের পরিবর্তে দায়িত্ব পেলেন সরকারি রেজিস্ট্রার
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ: যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দেখার আহ্বান এরদোয়ানের
যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদের বেশি অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা
জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ আটক ১০৩
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ চলাকালে বিভিন্ন দেশের প্রতিনিধিদের ওয়াকআউট
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ