লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

লালমনিরহাটে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে অনাথ চন্দ্র বর্ম্মন (৪২) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সোমবার (১৮ মে) দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত অনাথ চন্দ্র বর্ম্মন লালমনিরহাট পৌরসভার পূর্ব সাপ্টানা মাঝাপাড়া এলাকার কামিনী কান্ত বর্ম্মনের ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৬ মে বিকেলে প্রতিবেশী অনাথ চন্দ্র বর্ম্মন ভুক্তভোগী শিশুটির বাড়িতে একা পেয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বাবা-মা বাড়ি ফিরে উঠানে রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই শিশুটির বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ৩ জুন অনাথ চন্দ্র বর্ম্মনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তদন্ত শেষে ২৯ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত রায় ঘোষণা করেন। রায়ে হাজতবাসের সময়কে সাজা থেকে বাদ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

লালমনিরহাট আদালত পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম জানান, রায় ঘোষণার পর আসামিকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।  রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৩২   ১৪২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


কাবার মসজিদে আত্মঘাতী হামলার খবর অস্বীকার করল সৌদি কর্তৃপক্ষ
ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভ ও সহিংসতা: ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার
আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, তিন দিনে আটক ৫৪৭
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক
দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি
আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর ১০ নতুন নিয়ম
ফ্লাইদুবাইয়ের বিমানে হাইজ্যাকের চেষ্টাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
সেন্টমার্টিন উপকূলে ট্রলারডুবি থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১ পাচারকারী

Law News24.com News Archive

আর্কাইভ