পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর পায়ে গুলি, শিক্ষকের কারাদণ্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর পায়ে গুলি, শিক্ষকের কারাদণ্ড
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর পায়ে গুলি, শিক্ষকের কারাদণ্ড

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীর পায়ে গুলি করা আলোচিত সেই প্রভাষক ডা. রায়হান শরীফকে অস্ত্র আইনের দুটি ধারায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত ডাক্তার রায়হান শরীফ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুর রাজ্জাকের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থী আরাফাত আমিন তমাল (২২) বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের আব্দুল্লাহ আল আমিনের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ মার্চ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র ও ছোরা নিয়ে পরীক্ষা নিচ্ছিলেন ডা. রায়হান শরীফ। এক পর্যায়ে তার হাতে থাকা ব্যাগ থেকে একটি পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন। গুলিটি ডান পায়ে লেগে তমাল আহত হন।

এ ঘটনার পর বিক্ষুব্দ শিক্ষার্থীরা ডা. রায়হান শরীফকে ক্লাস রুমে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, বিদেশি ছোরা ও চাকুসহ রায়হান শরীফকে আটক করে। পরে তার শাস্তির দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

এ ঘটনায় সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই ওয়াদুদ আলী এবং ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ডা. রায়হান শরীফকে অস্ত্র আইনের দুটি ধারায় ২১ বছরের কারাদণ্ড প্রদান করেন। আসামীর হাজতবাসের দিনগুলো কারাদণ্ডের রায়ের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন পিপি রফিক সরকার।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৫৫   ১৬২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


কাবার মসজিদে আত্মঘাতী হামলার খবর অস্বীকার করল সৌদি কর্তৃপক্ষ
ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভ ও সহিংসতা: ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার
আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, তিন দিনে আটক ৫৪৭
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক
দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি
আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর ১০ নতুন নিয়ম
ফ্লাইদুবাইয়ের বিমানে হাইজ্যাকের চেষ্টাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
সেন্টমার্টিন উপকূলে ট্রলারডুবি থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১ পাচারকারী

Law News24.com News Archive

আর্কাইভ