রবিবার, ১৭ মে ২০২৬

সৌদিতে হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদিতে হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক
রবিবার, ১৭ মে ২০২৬



সৌদিতে হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক

কাগজপত্র সংক্রান্ত জটিলতায় সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। তার সন্ধান এবং দ্রুত মুক্তির জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার।

রিয়াদ এবং জেদ্দার দায়িত্বশীল কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের সঙ্গে যোগাযোগে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সৌদি সরকারের তরফে বাংলাদেশ সরকারকে আটক আহমদ আলীর অবস্থানের নিশ্চিত কোনো তথ্য শেয়ার করা হয়নি।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:১২   ২৯ বার পঠিত