একসময় আইনজীবীরা সংসদে যেতেন, এখন ব্যবসায়ীরা যাচ্ছেন: মহসিন রশিদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » একসময় আইনজীবীরা সংসদে যেতেন, এখন ব্যবসায়ীরা যাচ্ছেন: মহসিন রশিদ
রবিবার, ১০ মে ২০২৬



একসময় আইনজীবীরা সংসদে যেতেন, এখন ব্যবসায়ীরা যাচ্ছেন: মহসিন রশিদ

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ বলেছেন, একসময় আইনজীবীরা সংসদে যেতেন। কিন্তু এখন ব্যবসায়ীরা যাচ্ছেন সংসদে। ব্যবসায়ীরা গেলে তারা নিজস্ব স্বার্থ দেখে, আইন বা ইনসাফের বিষয়টা দেখেন না।

শনিবার (৯ মে) বাংলাদেশ আইনজীবী অধিকার রক্ষা পরিষদের প্রতিষ্ঠা সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনজীবী মহসিন রশিদ বলেন, সুপ্রিম কোর্টে দেখা যাচ্ছে কোন জজকে কে নিয়োগ দিয়েছে, তার কোর্টে গেলে ভালো হয়। এসব নানা ধরনের সমস্যা হচ্ছে। এসব সমস্যার কারণে ন্যায়বিচার বিঘ্নিত হচ্ছে। এ কারণে জনগণ ন্যায়বিচার পাচ্ছে না।

তিনি বলেন, অধস্তন আদালতে দুনিয়ার মামলা পেন্ডিং আছে। উচ্চ ও নিম্ন আদালত মিলিয়ে চার-পাঁচ মিলিয়ন মামলা পেন্ডিং আছে। আমাদের দেখতে হবে, যারা বিচারপ্রার্থী তারা ন্যায়বিচারটা পাচ্ছে কি না?

এই সংগঠন অরাজনৈতিক উল্লেখ করে তিনি বলেন, আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। প্রত্যেকে ব্যক্তিগতভাবে রাজনীতি করতে পারবে।

কারণ এর আগে যেসব পার্লামেন্ট হয়েছে বা ব্রিটিশ আমলে অ্যাসেম্বলি হয়েছে, সেখানে বেশিরভাগ আইনজীবীরা গিয়েছেনে। কারণ আইনজীবীরাই জানে কীভাবে আইন প্রণয়ন করতে হবে। কিন্তু আমাদের দেশে সেই জিনিসটা ধ্বংস হয়ে গেছে। ব্যবসায়ীরা এখন যাচ্ছে। ব্যবসায়ীরা গেলে তারা নিজস্ব স্বার্থ দেখে, আইন বা ইনসাফের বিষয়টা দেখেন না।

আইনজীবী সমিতিগুলো বিভক্ত হয়ে গেছে উল্লেখ করে মহসিন রশিদ বলেন, আইনজীবী সংগঠনগুলো বিভক্ত হয়ে গেছে। তাই রাজনীতির বাইরে গিয়ে আইনজীবীদের নিয়ে এই সংগঠন কাজ করবে। যেখানে আইনজীবীদের স্বার্থ, ইনসাফ ও ন্যায়বিচার প্রাধান্য পাবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হেলাল উদ্দিনের পরিচালনায় করেন। তিনি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তা পড়ে শুনান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক আজাদ। এরপর বিভিন্ন জেলা বার থেকে আয়োজিত প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ০:১২:৩৮   ৩২৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি

Law News24.com News Archive

আর্কাইভ