চীনে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১
মঙ্গলবার, ৫ মে ২০২৬



চীনে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৬১ জন আহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সোমবার (৪ মে) স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস প্ল্যান্টে ওই বিস্ফোরণ ঘটে। এরপর দুর্ঘটনাস্থলের তিন কিলোমিটার ব্যাসার্ধ মধ্যে সবাইকে সরিয়ে নেয়া হয়।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে প্রায় ৫০০ জন কর্মী মোতায়েন করা হয় এবং ভবনের ভেতরে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবট ব্যবহার করা হয়।

বিস্ফোরণের কারণ তদন্ত করছে পুলিশ এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে আতশবাজি কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ‘নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা’ নেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, কারখানার ভেতরে থাকা দুটি গানপাউডার গুদাম উদ্ধারকাজের সময় বড় ঝুঁকি তৈরি করছিল।

বিস্ফোরণের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে, কারখানার কাছাকাছি একটি আবাসিক ভবনের জানালাগুলোও ভেঙে যায় বলে সিসিটিভির এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচারে জানান।

প্রতিবেদন অনুযায়ী, আহতদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে, এবং উড়ে আসা ধ্বংসাবশেষের আঘাতে অনেকেই হাড় ভাঙার মতো গুরুতর চোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:০০:৪৫   ১৫৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ
আইসিজের রায়ের বিবরণ রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
নেতানিয়াহুকে সরাতে গাদি আইজেনকোটের নতুন রাজনৈতিক কৌশল
ইতালির স্বপ্নে লিবিয়ায় মৃত্যুফাঁদ, মুক্তিপণ দিয়েও মিলছে না মাদারীপুরের তরুণদের খোঁজ

Law News24.com News Archive

আর্কাইভ