গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সেনা কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সেনা কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬



মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সেনা কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে

মালয়েশিয়ার মাজু এক্সপ্রেসওয়েতে (এমইএক্স) মদ্যপ -গাড়িচালনার ঘটনায় গ্রেফতার হওয়া সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে (ক্যাপ্টেন পদমর্যাদার) পাঁচ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত তাঁকে আটক রাখা হবে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা এবং শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘দি স্টার’ জানিয়েছে, শুক্রবার (২৪ এপ্রিল) দাং ওয়াঙ্গি পুলিশ সদর দফতরে ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগে রিমান্ড আবেদন করা হয়।

বারনামা আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩১ বছর বয়সী সেনা কর্মকর্তার চালানো ফোর্ড ফিয়েস্তাটি বিপরীত লেনে প্রবেশ করে ৪১ বছর বয়সী এক চালকের পেরোদুয়া আলজার সাথে সরাসরি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ওই চালক কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে দুজন যাত্রী নিয়ে আসছিলেন।

মোহাম্মদ জামজুরি আরও জানিয়েছেন, সংঘর্ষের ফলে ই-হেইলিং গাড়ির ২২ বছর বয়সী এক বাংলাদেশি পুরুষ যাত্রী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত ২০ বছর বয়সী এক বাংলাদেশি নারী যাত্রী বর্তমানে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ই-হেইলিং চালকও মাথায় আঘাত পেয়েছেন।

বারনামা আরও লিখেছে, এ ছাড়া ফোর্ড ফিয়েস্তার চালক এবং গাড়িতে থাকা ৩৬ বছর বয়সী একজন স্থানীয় নারী যাত্রীও দুর্ঘটনায় আহত হয়েছেন। মোহাম্মদ জামজুরি আরও জানান, ফোর্ড ফিয়েস্তার চালকের উপর পরিচালিত ব্রেথঅ্যালাইজার পরীক্ষায় অ্যালকোহলের মাত্রা অনুমোদিত সীমার উপরে পাওয়া গেছে, তবে মূত্র পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

বাংলাদেশ সময়: ১৩:২০:০২   ১৩০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
হরমুজ সংকটে ইরানের বিকল্প পথ কাস্পিয়ান সাগর, সামনে লজিস্টিক চ্যালেঞ্জ
গণহত্যায় বিধ্বস্ত পরিবার ও একজন ফিলিস্তিনি মা
গাজা শান্তি পরিকল্পনার পথে প্রধান বাধা নেতানিয়াহু: কাতার
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের দাবি
রাষ্ট্রবিরোধী ভিডিও বানানোর অভিযোগে টিকটকার আলী জাইন গ্রেপ্তার
রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকসই রোডম্যাপের তাগিদ
দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬
সীমান্তবর্তী গ্রামে কড়াকড়ি, বাসিন্দারা যেন উন্মুক্ত কারাগারে
ভারতের উত্থানে যুক্তরাষ্ট্রের আশঙ্কা, মার্কিন পরিকল্পনা নিয়ে বিস্ফোরক মন্তব্য রুশ দূতের

Law News24.com News Archive

আর্কাইভ